ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুই মাস ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র তাহসিন, সন্তানের ফেরার অপেক্ষায় পরিবার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের কৃষক মাহফুজুর রহমানের পরিবারে দুই মাস ধরে নেমে এসেছে অনিশ্চয়তা আর অপেক্ষার দীর্ঘ প্রহর। নিখোঁজ ছেলে রাফিন তাহসিনকে (১৪) ফিরে পাওয়ার আশায় প্রতিটি দিন পার করছেন তার বাবা-মা। কখনও ছেলের বই-খাতা হাতে নিয়ে, কখনও অশ্রুসিক্ত চোখে সন্তানের স্মৃতি আঁকড়ে দিন কাটছে তাদের।

জানা গেছে, রাফিন তাহসিন শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ২৬ এপ্রিল সকালে নিজের বাইসাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ক্লাস শেষে দুপুরে স্কুল থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সাবেক এমপি আহসান উল্লাহ হত্যা মামলার আপিল শুনানি শুরু সুপ্রিম কোর্টে

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার দিন চড়িয়ারবিল বাজার এলাকা থেকে তাহসিনের বাইসাইকেল উদ্ধার করা হলেও এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীর মা জলি খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্কুলে যাওয়ার কথা বলে বের হয়েছিল। এরপর এমন কোনো জায়গা নেই, যেখানে আমরা খুঁজিনি। প্রতিদিনই নতুন নতুন এলাকায় যাই, কিন্তু ছেলের কোনো খোঁজ পাই না। ছোট মেয়েটাও বারবার জানতে চায়—‘ভাইয়া কবে বাসায় আসবে?’”

আরও পড়ুনঃ  না ফেরার দেশে অভিনেত্রী রিনা রহমান

বাবা মাহফুজুর রহমান বলেন, “প্রতিদিন ছেলেকে খুঁজে বেড়াই। আল্লাহ যেন যেকোনোভাবে আমার সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেন। সে জীবনে কখনও আমাদের ছেড়ে কোথাও থাকেনি। এখন কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না।”

তাহসিন দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় উদ্বেগে রয়েছেন স্বজন ও এলাকাবাসীও। প্রতিদিনই কেউ না কেউ তাদের বাড়িতে এসে খোঁজ নিচ্ছেন এবং পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন।

আরও পড়ুনঃ  হাম-এডিনো ভাইরাসের ছোবল: চিকিৎসা ব্যয়ে ঋণের জালে ৮৯ শতাংশ পরিবার

প্রতিবেশী মেহেদী হাসান বলেন, “যদি কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে দয়া করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন। পুরো রতনপুর গ্রাম তাহসিনের ফিরে আসার অপেক্ষায় রয়েছে।”

শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে অনুসন্ধান করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রাফিন তাহসিনের সন্ধান পেলে তার বাবা মাহফুজুর রহমানের মোবাইল নম্বর ০১৭৮৯-৯৭৩৩৭৩-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

দুই মাস ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র তাহসিন, সন্তানের ফেরার অপেক্ষায় পরিবার

আপডেটের সময়: ০৯:০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের কৃষক মাহফুজুর রহমানের পরিবারে দুই মাস ধরে নেমে এসেছে অনিশ্চয়তা আর অপেক্ষার দীর্ঘ প্রহর। নিখোঁজ ছেলে রাফিন তাহসিনকে (১৪) ফিরে পাওয়ার আশায় প্রতিটি দিন পার করছেন তার বাবা-মা। কখনও ছেলের বই-খাতা হাতে নিয়ে, কখনও অশ্রুসিক্ত চোখে সন্তানের স্মৃতি আঁকড়ে দিন কাটছে তাদের।

জানা গেছে, রাফিন তাহসিন শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ২৬ এপ্রিল সকালে নিজের বাইসাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ক্লাস শেষে দুপুরে স্কুল থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  হাম-এডিনো ভাইরাসের ছোবল: চিকিৎসা ব্যয়ে ঋণের জালে ৮৯ শতাংশ পরিবার

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার দিন চড়িয়ারবিল বাজার এলাকা থেকে তাহসিনের বাইসাইকেল উদ্ধার করা হলেও এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীর মা জলি খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্কুলে যাওয়ার কথা বলে বের হয়েছিল। এরপর এমন কোনো জায়গা নেই, যেখানে আমরা খুঁজিনি। প্রতিদিনই নতুন নতুন এলাকায় যাই, কিন্তু ছেলের কোনো খোঁজ পাই না। ছোট মেয়েটাও বারবার জানতে চায়—‘ভাইয়া কবে বাসায় আসবে?’”

আরও পড়ুনঃ  মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে

বাবা মাহফুজুর রহমান বলেন, “প্রতিদিন ছেলেকে খুঁজে বেড়াই। আল্লাহ যেন যেকোনোভাবে আমার সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেন। সে জীবনে কখনও আমাদের ছেড়ে কোথাও থাকেনি। এখন কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না।”

তাহসিন দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় উদ্বেগে রয়েছেন স্বজন ও এলাকাবাসীও। প্রতিদিনই কেউ না কেউ তাদের বাড়িতে এসে খোঁজ নিচ্ছেন এবং পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন।

আরও পড়ুনঃ  জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা জামায়াত আমিরের