ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুর্নীতির সঙ্গে আপস নয়: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট—এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সুশাসন নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই এগোতে চায় সরকার।

রোববার (৩ মে) রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, জনগণ যেন সরকারি সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি, বিলম্ব বা অনিয়মের শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজর রাখতে হবে। জনমুখী প্রশাসন গড়ে তুলতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

কৃষি খাতের প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এবং সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। কৃষিকে শুধু উৎপাদন নয়, বরং দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে দেখার পরামর্শ দেন তিনি।

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী মনোভাবের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, সন্ধ্যার পর অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আইন লঙ্ঘনের ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা আরও জোরদার করার কথাও বলেন তিনি।

আরও পড়ুনঃ  বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বাজার ব্যবস্থাপনা নিয়ে তিনি সতর্ক করে বলেন, কোনোভাবে যেন কৃত্রিম সংকট, মজুদদারি বা সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানো না যায়। এ জন্য নিয়মিত বাজার তদারকি বাড়ানোর নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি খাদ্যে ভেজাল রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।

তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব কার্যক্রম শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

এছাড়া সমাজে ভালো কাজের স্বীকৃতি দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সাহসিকতা, সামাজিক অবদান এবং শিক্ষাক্ষেত্রে ভালো পারফরম্যান্সের জন্য জাতীয় পর্যায়ে পুরস্কারের ব্যবস্থার কথাও উল্লেখ করেন।

একটি বৈষম্যহীন, প্রযুক্তিনির্ভর ও নৈতিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, মতভেদ থাকলেও দেশের স্বার্থই সবার আগে। শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ডিসি সম্মেলন ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্নীতির সঙ্গে আপস নয়: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা

আপডেটের সময়: ০৩:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট—এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সুশাসন নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই এগোতে চায় সরকার।

রোববার (৩ মে) রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, জনগণ যেন সরকারি সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি, বিলম্ব বা অনিয়মের শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজর রাখতে হবে। জনমুখী প্রশাসন গড়ে তুলতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কৃষি খাতের প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এবং সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। কৃষিকে শুধু উৎপাদন নয়, বরং দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে দেখার পরামর্শ দেন তিনি।

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী মনোভাবের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, সন্ধ্যার পর অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আইন লঙ্ঘনের ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা আরও জোরদার করার কথাও বলেন তিনি।

আরও পড়ুনঃ  তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি