
টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং চলমান পরিবহন সংকটের কারণে বুধবারের সব একাডেমিক কার্যক্রম ও নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত তিন দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে গণপরিবহন চলাচল ব্যাহত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী একাডেমিক কার্যক্রম ও পরীক্ষার নতুন সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার