ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম, বাতাস ‘অস্বাস্থ্যকর’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৮ সময় দেখুন

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স—এআইকিউ) ছিল ১৪৪, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের ওয়েবসাইটে এ তথ্য দেখা যায়।

আরও পড়ুনঃ  সামান্তা শারমিনের গুরুত্বপূর্ণ ঘোষণা

শীর্ষে মালয়েশিয়ার কুচিং

দূষিত শহরের তালিকায় ১৯৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ভারতের রাজধানী নয়াদিল্লি ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

১৫৫ স্কোর নিয়ে কঙ্গোর রাজধানী কিনশাসা চতুর্থ এবং ১৫২ স্কোর নিয়ে পাকিস্তানের রাজধানী লাহোর পঞ্চম অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  ‘অনেক স্ত্রী ছেড়ে চলে গেছেন, অর্পিতা যাননি’: প্রসেনজিৎ

কোন স্কোরে কেমন বায়ু

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয়।

আরও পড়ুনঃ  কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম, বাতাস ‘অস্বাস্থ্যকর’

আপডেটের সময়: ০৮:৩৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স—এআইকিউ) ছিল ১৪৪, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের ওয়েবসাইটে এ তথ্য দেখা যায়।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শীর্ষে মালয়েশিয়ার কুচিং

দূষিত শহরের তালিকায় ১৯৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ভারতের রাজধানী নয়াদিল্লি ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

১৫৫ স্কোর নিয়ে কঙ্গোর রাজধানী কিনশাসা চতুর্থ এবং ১৫২ স্কোর নিয়ে পাকিস্তানের রাজধানী লাহোর পঞ্চম অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

কোন স্কোরে কেমন বায়ু

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয়।

আরও পড়ুনঃ  শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, রয়েছে ৯০টি ভেপ