ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত দেড় বছর পর নিখোঁজ কিশোরী নিঝুমের রহস্য উদঘাটন রাজস্ব আয়ে নতুন রেকর্ড মোংলা সমুদ্রবন্দরের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সরকারি কেনাকাটায় বদল, শিথিল হলো অভিজ্ঞতা ও টার্নওভারের শর্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেড় বছর পর নিখোঁজ কিশোরী নিঝুমের রহস্য উদঘাটন

ঈশ্বরদীতে অজ্ঞাত লাশ হিসেবে দাফন হয়েছিল, আদালতে হত্যার দায় স্বীকার আসামির

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

দীর্ঘ প্রায় দেড় বছর পর ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজ কিশোরী মোছাঃ নিঝুম খাতুন (১৭)-এর নিখোঁজের রহস্য উদঘাটনের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় গ্রেপ্তার মাশরিকুল রহমান জিম (২৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ মার্চ ঝিনাইদহের মহেশপুর থানাধীন ফতেপুর গ্রাম থেকে নিখোঁজ হন কিশোরী নিঝুম খাতুন। এ ঘটনায় তার মা মোছাঃ তাসলিমা খাতুন ৮ এপ্রিল মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে দীর্ঘদিনেও নিঝুমের সন্ধান না পাওয়ায় তার মা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  আইসিসির বিরুদ্ধেই নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন

নিখোঁজের ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কিশোরীর সন্ধান না মেলায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে মাশরিকুল রহমান জিমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জিম নিঝুমকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিমের সঙ্গে নিঝুমের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৫ সালের ১৩ মার্চ বেড়াতে যাওয়ার কথা বলে জিম নিঝুমকে পাবনার ঈশ্বরদী থানাধীন পাকশী রেলস্টেশন এলাকায় নিয়ে যান। সেখানে তাদের মধ্যে বিয়ের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিম নিঝুমকে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। পরে জিম তাকে রেললাইনের পাশের নির্জন এলাকায় নিয়ে গিয়ে হত্যা করেন এবং মরদেহ গোপন করার চেষ্টা করেন বলে তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুনঃ  সৌদিকে এফ-৩৫ বিক্রির অনুমোদন, ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন

জিমের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি দল তাকে সঙ্গে নিয়ে ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকায় যায় এবং কথিত ঘটনাস্থল শনাক্ত করে।

তদন্তে আরও জানা যায়, ২০২৫ সালের ১৭ মার্চ ঈশ্বরদী থানা পুলিশ ওই এলাকা থেকে একটি অজ্ঞাতপরিচয় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে পাবনা আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় মরদেহটি দাফন করা হয়।

আরও পড়ুনঃ  বাসে অগ্নিসংযোগ ঠেকাতে মহাখালীতে মালিক-শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান

পরবর্তীতে তদন্তকারী দল সিআইডির ক্রাইম সিন ইউনিটের আর্কাইভে সংরক্ষিত অজ্ঞাতপরিচয় মরদেহের ছবি সংগ্রহ করে। ছবিতে থাকা পোশাকসহ অন্যান্য আলামত দেখে আসামি জিম ওই মরদেহটি নিঝুমের বলে শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ২২ সেপ্টেম্বর ২০২৬ আসামি মাশরিকুল রহমান জিম আদালতে নিঝুম হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য ও আলামত যাচাই করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

দেড় বছর পর নিখোঁজ কিশোরী নিঝুমের রহস্য উদঘাটন

আপডেটের সময়: ১০:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরদীতে অজ্ঞাত লাশ হিসেবে দাফন হয়েছিল, আদালতে হত্যার দায় স্বীকার আসামির

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

দীর্ঘ প্রায় দেড় বছর পর ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজ কিশোরী মোছাঃ নিঝুম খাতুন (১৭)-এর নিখোঁজের রহস্য উদঘাটনের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় গ্রেপ্তার মাশরিকুল রহমান জিম (২৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ মার্চ ঝিনাইদহের মহেশপুর থানাধীন ফতেপুর গ্রাম থেকে নিখোঁজ হন কিশোরী নিঝুম খাতুন। এ ঘটনায় তার মা মোছাঃ তাসলিমা খাতুন ৮ এপ্রিল মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে দীর্ঘদিনেও নিঝুমের সন্ধান না পাওয়ায় তার মা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে টিআইবির প্রশ্ন

নিখোঁজের ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কিশোরীর সন্ধান না মেলায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে মাশরিকুল রহমান জিমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জিম নিঝুমকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিমের সঙ্গে নিঝুমের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৫ সালের ১৩ মার্চ বেড়াতে যাওয়ার কথা বলে জিম নিঝুমকে পাবনার ঈশ্বরদী থানাধীন পাকশী রেলস্টেশন এলাকায় নিয়ে যান। সেখানে তাদের মধ্যে বিয়ের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিম নিঝুমকে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। পরে জিম তাকে রেললাইনের পাশের নির্জন এলাকায় নিয়ে গিয়ে হত্যা করেন এবং মরদেহ গোপন করার চেষ্টা করেন বলে তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুনঃ  বাসে অগ্নিসংযোগ ঠেকাতে মহাখালীতে মালিক-শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান

জিমের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি দল তাকে সঙ্গে নিয়ে ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকায় যায় এবং কথিত ঘটনাস্থল শনাক্ত করে।

তদন্তে আরও জানা যায়, ২০২৫ সালের ১৭ মার্চ ঈশ্বরদী থানা পুলিশ ওই এলাকা থেকে একটি অজ্ঞাতপরিচয় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে পাবনা আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় মরদেহটি দাফন করা হয়।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭