
পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি এবং ধাপে ধাপে দেশের সব এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।
তিনি প্রকৃত উপকারভোগীদের কাছে কর্মসূচির সুবিধা স্বচ্ছ, কার্যকর ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সুবিধাভোগী নির্বাচন, তথ্য ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন কাঠামো আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার