
দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণ, রেলব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীসেবার মান বাড়াতে সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের উদ্বোধন শেষে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
এদিন ফিতা কেটে ঢাকা-পাবনা রুটে প্রথমবারের মতো ট্রেন চলাচলের উদ্বোধন করেন মন্ত্রী। বিকেল ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’।
রেলমন্ত্রী বলেন, পাবনাবাসীর জন্য এটি আনন্দঘন মুহূর্ত। অল্প সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে এ রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এটি সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন। জনগণ জনপ্রতিনিধিদের ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করা হয়েছে। আগামী দিনে দেশের রেলব্যবস্থার মান, সেবার পরিধি ও যাত্রার নিরাপত্তা আরও উন্নত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, রেলসচিব ফাহিমুল ইসলাম, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। শুরু হলো পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল। উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিশেষ ট্রেন চললেও শুক্রবার (২০ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে চলাচল করবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ও ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’।
নির্ধারিত সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার