
দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। পাশাপাশি সন্দেহভাজন হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, সন্দেহজনক হামজনিত মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি দেখা গেছে ঢাকা বিভাগে।
এদিকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার