ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশে ৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বেকারত্ব কমাতে দ্রুত নিয়োগের দাবি

দেশে উচ্চশিক্ষিত তরুণ-তরুণীদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে বেকারত্বের সঙ্গে লড়াই করছেন। সরকারি চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা ও নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অনেকেই হতাশ হয়ে পড়ছেন। অথচ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে ৫ লাখেরও বেশি পদ শূন্য রয়েছে, যা জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রণীত ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফ-২০২৫’-এর খসড়া অনুযায়ী, দেশের বিভিন্ন বেসামরিক সরকারি প্রতিষ্ঠানে অনুমোদিত ১৯ লাখ ৮৬ হাজার পদের বিপরীতে কর্মরত আছেন ১৪ লাখ ৬৪ হাজার কর্মকর্তা-কর্মচারী। ফলে বর্তমানে প্রায় ৫ লাখ ২২ হাজার পদ শূন্য রয়েছে।

আরও পড়ুনঃ  সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

এদিকে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ শূন্য রয়েছে। যদিও এই তথ্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ পরিসংখ্যানের ভিত্তিতে প্রস্তুত করা।

গ্রেডভিত্তিক হিসাবে দেখা যায়, গ্রেড ১–৯ পর্যায়ে ৬৮ হাজার ৮৮৪টি, গ্রেড ১০–১২ পর্যায়ে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, গ্রেড ১৩–১৬ পর্যায়ে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং গ্রেড ১৭–২০ পর্যায়ে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া অন্যান্য শ্রেণিতে আরও ৮ হাজার ১৩৬টি পদ খালি রয়েছে। সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে মাঠপর্যায়ের সেবার সঙ্গে সংশ্লিষ্ট গ্রেড ১৩–২০ পর্যায়ে।

আরও পড়ুনঃ  ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ

সরকার জানিয়েছে, শূন্য পদ পূরণ ও কর্মসংস্থান সৃষ্টি—দুই বিষয়েই গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে স্বচ্ছ ও দ্রুত নিয়োগ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ৪ লাখ ৯০ হাজারে পৌঁছায়। ২০২৩ সালেও প্রায় ৪ লাখ ৭৩ হাজার পদ খালি ছিল।

অন্যদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে ২৭ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ লাখ ৩০ হাজার বেশি। অর্থনীতিবিদদের অনেকের মতে, প্রকৃত বেকারের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।

আরও পড়ুনঃ  আদিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, নিয়োগ বিধির জটিলতা, সমন্বয়হীনতা এবং অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে সরকারি নিয়োগ ব্যবস্থা ধীরগতির হয়ে পড়েছে। তার মতে, শূন্য পদগুলো দ্রুত পূরণ করা গেলে প্রায় ৫ লাখ পরিবারের ২০ থেকে ২৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে বেকারত্ব কমবে এবং সরকারি সেবার মানও উন্নত হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক

দেশে ৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বেকারত্ব কমাতে দ্রুত নিয়োগের দাবি

আপডেটের সময়: ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

দেশে উচ্চশিক্ষিত তরুণ-তরুণীদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে বেকারত্বের সঙ্গে লড়াই করছেন। সরকারি চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা ও নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অনেকেই হতাশ হয়ে পড়ছেন। অথচ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে ৫ লাখেরও বেশি পদ শূন্য রয়েছে, যা জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রণীত ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফ-২০২৫’-এর খসড়া অনুযায়ী, দেশের বিভিন্ন বেসামরিক সরকারি প্রতিষ্ঠানে অনুমোদিত ১৯ লাখ ৮৬ হাজার পদের বিপরীতে কর্মরত আছেন ১৪ লাখ ৬৪ হাজার কর্মকর্তা-কর্মচারী। ফলে বর্তমানে প্রায় ৫ লাখ ২২ হাজার পদ শূন্য রয়েছে।

আরও পড়ুনঃ  মোদিকে নিয়ে বিকৃত কনটেন্টের অভিযোগ, মেটার ভারতপ্রধানসহ একাধিকজনের বিরুদ্ধে মামলা

এদিকে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ শূন্য রয়েছে। যদিও এই তথ্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ পরিসংখ্যানের ভিত্তিতে প্রস্তুত করা।

গ্রেডভিত্তিক হিসাবে দেখা যায়, গ্রেড ১–৯ পর্যায়ে ৬৮ হাজার ৮৮৪টি, গ্রেড ১০–১২ পর্যায়ে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, গ্রেড ১৩–১৬ পর্যায়ে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং গ্রেড ১৭–২০ পর্যায়ে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া অন্যান্য শ্রেণিতে আরও ৮ হাজার ১৩৬টি পদ খালি রয়েছে। সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে মাঠপর্যায়ের সেবার সঙ্গে সংশ্লিষ্ট গ্রেড ১৩–২০ পর্যায়ে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন