
তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (থালাপতি বিজয়) সামাজিক সম্প্রীতি ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
একটি সাম্প্রতিক বার্তায় তিনি বলেন, রাজ্যে যদি কোনো নাগরিক—যে ধর্মেরই হোক—অন্য ধর্মের মানুষের ওপর অত্যাচার বা সহিংসতা চালায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
বিজয়ের ভাষায়, নাগরিক অধিকার সবার জন্য সমান এবং তা রক্ষা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি আরও জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আইন-শৃঙ্খলা শক্তভাবে প্রয়োগ করা হবে।
ক্ষমতা গ্রহণের পর সামাজিক সংস্কারের অংশ হিসেবে তিনি রাজ্যজুড়ে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্তও নিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো শত শত মদের দোকান বন্ধের উদ্যোগ, যা ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকার কাছাকাছি অবস্থিত ছিল।
সরকারি সূত্র অনুযায়ী, টাসম্যাক পরিচালিত বহু দোকান ইতোমধ্যে বন্ধের তালিকায় রয়েছে, যা রাজ্যের সামাজিক পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজয় জনকল্যাণ ও নিরাপত্তা ইস্যুকে অগ্রাধিকার দিয়ে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে নারী নিরাপত্তা, মাদকবিরোধী অভিযান এবং সামাজিক শৃঙ্খলা জোরদার করার কর্মসূচিও রয়েছে।
তবে তার এসব সিদ্ধান্ত রাজ্যের রাজস্ব ও প্রশাসনিক কাঠামোর ওপর প্রভাব ফেলতে পারে বলে কিছু বিশ্লেষক মত দিয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার