
ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আনোয়ার হোসেন পারভেজ নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাঁদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফেনী শহরের গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।
আটক পারভেজ দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইমান আলী সওদাগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে ফেনী শহরের গার্ডেন সিটির ১৬ তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পারভেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লিহন প্রাইম’ নামে একটি আইডি থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তিমূলক পোস্ট দিয়ে আসছিলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে কয়েক দিন ধরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তেজিত লোকজন পারভেজের বাসার নিচে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসা থেকে পারভেজ ও তাঁর স্ত্রীকে আটক করে। পরে তাঁদের বাইরে এনে পুলিশের গাড়িতে তোলার সময় পারভেজকে মারধর করেন উত্তেজিত লোকজন।
এ সময় পুলিশের গাড়িতে থাকা পারভেজকে লক্ষ্য করে লাঠি, ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়। ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় ফেনী মডেল থানার কনস্টেবল বানু দাশ ও পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ অন্তত চারজন আহত হন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবক ও তাঁর স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে। বিষয়গুলো তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের গাড়িতে হামলার বিষয়ে তিনি বলেন, পারভেজকে নিয়ে থানায় ফেরার পথে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে পুলিশের গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। তবে পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার