ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্যাংকের সিএসআর তহবিলের ২৭৬ কোটি টাকা: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা মির্জা আব্বাসের স্ট্রোকের পেছনে পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণ দায়ী: রাশেদ খান হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫৪ জন্মাষ্টমীতে সম্প্রীতির বার্তা, ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার বিরোধীদলের কর্মসূচি গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা নয়: রিজভী ধর্মীয়-রাজনৈতিক বিভাজনে কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেব না: সমাজকল্যাণমন্ত্রী ধর্ম আলাদা হলেও মানবকল্যাণই সবার লক্ষ্য: কৃষিমন্ত্রী ধর্ম পালনে বাধা নয়, বিশৃঙ্খলা করলে আইনের আওতায়: আইনমন্ত্রী ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ৩ আল্লাহ, রাসূল ও ফেরেশতাদের প্রতি ঈমান কেন অপরিহার্য, জানুন সূরা বাকারার আয়াতে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধর্ম পালনে বাধা নয়, বিশৃঙ্খলা করলে আইনের আওতায়: আইনমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

দেশের সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ধর্ম পালন বা ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা কিংবা মাস্তানি করার সুযোগ দেওয়া হবে না। কেউ এমন কর্মকাণ্ডে জড়িত হলে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর, AQI ১১৭

অপশক্তির বিরুদ্ধে সবাইকে পাশে চান

আইনমন্ত্রী বলেন, সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবেন। কেউ কারও ধর্ম পালনে বাধা দিতে পারবেন না। সমাজ থেকে অপশক্তি দূর করার যে সংগ্রাম, তাতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল অশুভ শক্তি ও অপশক্তির বিনাশের উদ্দেশ্যে। দেশের অশুভ শক্তির বিরুদ্ধে সরকার যখন কাজ করবে ও কথা বলবে, তখন সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ইরান-আমেরিকা সংঘাত তুঙ্গে

জন্মাষ্টমীর উৎসবে সরকারের পাশে থাকার আশ্বাস

জন্মাষ্টমীর উৎসব, ভক্তি-শ্রদ্ধা এবং ধর্মের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের সঙ্গে সংহতি প্রকাশ করতেই অনুষ্ঠানে এসেছেন বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করবেন এবং এ ক্ষেত্রে সরকার তাদের পাশে রয়েছে। ধর্ম পালনের জন্য সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে বলেও উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘মৃত মানুষের ভোটও আওয়ামী লীগ দিয়েছে’, নরসিংদীতে মঈন খানের অভিযোগ

পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ব্যাংকের সিএসআর তহবিলের ২৭৬ কোটি টাকা: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ধর্ম পালনে বাধা নয়, বিশৃঙ্খলা করলে আইনের আওতায়: আইনমন্ত্রী

আপডেটের সময়: ০৫:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ধর্ম পালন বা ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা কিংবা মাস্তানি করার সুযোগ দেওয়া হবে না। কেউ এমন কর্মকাণ্ডে জড়িত হলে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর, AQI ১১৭

অপশক্তির বিরুদ্ধে সবাইকে পাশে চান

আইনমন্ত্রী বলেন, সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবেন। কেউ কারও ধর্ম পালনে বাধা দিতে পারবেন না। সমাজ থেকে অপশক্তি দূর করার যে সংগ্রাম, তাতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল অশুভ শক্তি ও অপশক্তির বিনাশের উদ্দেশ্যে। দেশের অশুভ শক্তির বিরুদ্ধে সরকার যখন কাজ করবে ও কথা বলবে, তখন সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায়, শিগগিরই শুরু হচ্ছে দুই সংলাপ

জন্মাষ্টমীর উৎসবে সরকারের পাশে থাকার আশ্বাস

জন্মাষ্টমীর উৎসব, ভক্তি-শ্রদ্ধা এবং ধর্মের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের সঙ্গে সংহতি প্রকাশ করতেই অনুষ্ঠানে এসেছেন বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করবেন এবং এ ক্ষেত্রে সরকার তাদের পাশে রয়েছে। ধর্ম পালনের জন্য সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে বলেও উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত