ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নওগাঁয় নদে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৫ সময় দেখুন

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা দুজনই ধামইরহাট আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  ভবন নির্মাণে আইন ভাঙার সুযোগ আর থাকছে না: গৃহায়নমন্ত্রী

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির কাছের আত্রাই নদে মাছ ধরতে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছ ধরার জন্য পানিতে নামার সময় হঠাৎ তারা গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় নদীর স্রোতে তারা নিখোঁজ হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  বিমানের যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ হয়নি, তবে কমেছে: বিমানমন্ত্রী

দীর্ঘ সময় ধরে দুই শিশুকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে তল্লাশি চালিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  পাওনা টাকার চাপে অটোরিকশা ছিনতাই, চালক হত্যায় গ্রেপ্তার ২

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নওগাঁয় নদে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৭:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা দুজনই ধামইরহাট আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির কাছের আত্রাই নদে মাছ ধরতে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছ ধরার জন্য পানিতে নামার সময় হঠাৎ তারা গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় নদীর স্রোতে তারা নিখোঁজ হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  পাওনা টাকার চাপে অটোরিকশা ছিনতাই, চালক হত্যায় গ্রেপ্তার ২

দীর্ঘ সময় ধরে দুই শিশুকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে তল্লাশি চালিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর ২০২৭ সালে: ত্রাণমন্ত্রী