
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিতব্য ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ যুক্ত হয়েছেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
এতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করছেন শার্লিন ফারজানা।
রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে ‘সেপারেশন’-এর খবরটি নিজেই জানিয়েছেন পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ওয়েব ফিল্মটির নাম ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নামও উল্লেখ করেছেন তিনি।
বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে শুটিং। পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন লোকেশনেও দৃশ্যধারণ করা হবে বলে জানা গেছে।

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এবার ওয়েব ফিল্মের মাধ্যমে নির্মাতার সঙ্গে তৃতীয়বারের মতো কাজ করছেন তিনি।
তবে ‘সেপারেশন’-এ পরীমনির চরিত্রটি ক
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার