সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের উদ্যোগে নতুন বেতন কাঠামোর একটি প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বর্তমান বেতন কাঠামোয় পরিবর্তন এনে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, ২০২৬–২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন পে স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এজন্য বাজেটে প্রাথমিকভাবে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে কর্মরত চাকরিজীবীরা ধাপে ধাপে বর্ধিত বেতনের সুবিধা পাবেন। প্রথম ধাপে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ সুবিধা কার্যকর হতে পারে, এরপর পরবর্তী অর্থবছরগুলোতে পূর্ণ কাঠামো বাস্তবায়ন করা হবে।
বেতন কমিশনের সুপারিশে ২০টি গ্রেড বহাল রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি পেনশন ব্যবস্থায়ও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব এসেছে, যেখানে নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য বেশি হারে সুবিধা বৃদ্ধির কথা বলা হয়েছে।
এছাড়া টিফিন ভাতা, বৈশাখী ভাতা, যাতায়াত ভাতা এবং প্রতিবন্ধী সন্তানের জন্য বিশেষ ভাতাসহ বিভিন্ন সামাজিক সুবিধা বাড়ানোর প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারি পর্যায়ে প্রস্তাবগুলো এখন পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার