
নেত্রকোনার খালিয়াজুরীতে নদীতে গোসল করতে নেমে ভেসে যাওয়া জুতা আনতে গিয়ে স্রোতের পানিতে তলিয়ে মারা গেছে আব্দুল্লাহ (৭) নামে এক শিশু। কয়েক ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নরসিংহপুর নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আলামিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বৃষ্টিতে ভিজে কাদামাখা শরীর পরিষ্কার করতে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায় আব্দুল্লাহ। একপর্যায়ে তার পায়ের জুতা পানির স্রোতে ভেসে যায়। জুতা ধরতে গিয়ে সে নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলের দিকে নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার