
দক্ষিণ নাইজেরিয়ার বায়েলসা রাজ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবোঝাই নৌকা ডুবে ২৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) এ দুর্ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জরুরি পরিষেবা ও পুলিশ কর্তৃপক্ষ।
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে জানান, বায়েলসা রাজ্যের নান নদীতে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন এবং কতজন এখনো নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। যাত্রীরা নৌকাচালককে তীরে নেওয়ার অনুরোধ করলেও তিনি তা মানেননি। দুর্ঘটনার পরপরই নৌকাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে এ ঘটনায় নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌকাচালক ও যাত্রীদের কঠোরভাবে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে রাজ্যটির তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত গতি, বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া নৌযাত্রা বন্ধ করতে হবে। কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।
উল্লেখ্য, নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তাবিধি কার্যকর না থাকায় দেশটিতে ত্রুটিপূর্ণ ও অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা চলাচল করে। এসব নৌযানে অনেক সময় যাত্রীদের লাইফ জ্যাকেটও থাকে না।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার