
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে Rapid Action Battalion (র্যাব) ও পুলিশ। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ সংলগ্ন একটি বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় দীর্ঘদিন ধরে চলা মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই স্থানে রাসেদ ও রাসেল নামে দুই ব্যক্তির নেতৃত্বে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছিল।
অভিযানে জড়িত কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, একই দিনে ফতুল্লার বেয়ালিয়া খাল এলাকায় পৃথক এক অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় তিনজন র্যাব সদস্য আহত হন। ওই ঘটনার পর নিরাপত্তা জোরদার করে রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার