
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে এই বাস চলাচল করবে। পর্যায়ক্রমে রুট ও বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে পিংক বাস সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী জানান, বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলাচল করবে। পাশাপাশি চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চালু করা হয়েছে।
সব মিলিয়ে ১৩টি রুটে মোট ১৪টি বাস চলাচল করবে।
মন্ত্রী বলেন, আগামী দিনে এই সেবার আওতা আরও বাড়ানো হবে। রুটের সংখ্যা ও বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীরা যাতে আরও ভালো পরিবেশ ও সুযোগ-সুবিধা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে পিংক বাস চলবে।
রুটগুলোর মধ্যে রয়েছে—
এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুটেও পর্যায়ক্রমে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, নারী যাত্রীরা যাতে পিংক বাসে চড়তে ও যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সে ধরনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি জানান, বর্তমানে চালু হওয়া সেবাকে আরও উন্নত করার পাশাপাশি ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নারীদের জন্য আলাদা এই পরিবহনসেবা চালুর ফলে রাজধানীর গণপরিবহনে তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার