
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরিতে নিজ বাসভবন থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৭ নভেম্বর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সংগীতশিল্পী পিট পিরার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ননথাবুরির পাকক্রেড ২ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, এই তারকার মৃত্যুর খবর তাঁর পক্ষ থেকে ভক্তদের জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শোক প্রকাশ করেছেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রতিবেদনে বলা হয়েছে, পিট পিরা মূলত পিরাওয়াত আসাওয়াওচিরাউইটের মঞ্চনাম। পপ ও আবেগঘন গান গেয়ে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পান তিনি। ‘পিসমেকার’ ব্যান্ডের বয়ের সঙ্গে পপ জুটি হিসেবেই তিনি বেশি পরিচিত।
দীর্ঘ ২৩ বছর পর গত ১৬ ও ১৭ মে এমস্ফিয়ারের ইউওবি লাইভে অনুষ্ঠিত ‘রি:পিস পিসমেকার’ শীর্ষক কনসার্টে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে ওঠেন তাঁরা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার