
দৈনিক বিশ্বসংবাদ, ঢাকা || ২৭ এপ্রিল ২০২৬
কড়াইল বস্তিতে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করলেন আইনমন্ত্রী ।
নিপীড়িত ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
সোমবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সরকার দেশের সাধারণ মানুষকে আইনি সেবার আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। কেউ যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বস্তিবাসীকে উদ্দেশ করে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। একইসাথে, কোনো নির্দোষ ব্যক্তি যদি আইনি সেবা থেকে বঞ্চিত হন, তাহলে আইন মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, জার্মান সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভুক্তভোগীরা হটলাইন ১৬৬৯৯ নম্বরে কল দিয়ে আইনি সহায়তা নিতে পারবেন।
আইনমন্ত্রী আরও বলেন, “কেউ অবিচারের শিকার হয়ে আইনজীবী নিয়োগ করতে না পারলে হটলাইনে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
তিনি জানান, বিগত সরকার আমলে নির্যাতিত ব্যক্তি এবং জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তরাও এই বিনামূল্যে আইনি সহায়তার আওতায় থাকবেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার