ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের লক্ষ্যে উত্থাপিত একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন এক প্রভাবশালী মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। তার বক্তব্য, মার্কিন জনগণের করের অর্থ দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য আর নতুন যুদ্ধাস্ত্র কেনা উচিত নয়।
টেক্সাস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগ ক্যাসার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানান। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি সরকার গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধ করেছে এবং যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সংঘাতে জড়িয়ে দিতে ভূমিকা রেখেছে। এ কারণেই তিনি ইসরায়েলে অস্ত্র সহায়তা বন্ধের পক্ষে মত দিয়েছেন।
সংশোধনী প্রস্তাবটি মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপন করেছেন রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি। প্রস্তাবটি পাস হলে ইসরায়েলের জন্য বরাদ্দ বার্ষিক ৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিল হবে। পাশাপাশি স্টেট ডিপার্টমেন্টের বাজেট বিল থেকে ইসরায়েলের জন্য নির্ধারিত বিশেষ তহবিলও প্রত্যাহার করা হবে।
চলতি সপ্তাহের শেষের দিকে প্রতিনিধি পরিষদে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সহায়তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের সদস্যদের এমন অবস্থান দেশটির রাজনীতিতে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদকের নাম 











