
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের কৌশল—ইরানকে সামরিকভাবে দুর্বল করা—ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি লেখক ও বিশ্লেষক গিডিয়ন লেভি।
মঙ্গলবার (৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে তিনি এ মন্তব্য করেন।
গিডিয়ন লেভি মনে করেন, বছরের পর বছর ধরে নেতানিয়াহু যে ধারণা প্রচার করে আসছেন, অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে পরাজিত করা সম্ভব—সাম্প্রতিক পরিস্থিতি তা ভুল প্রমাণ করেছে। তার মতে, ইরানের বিরুদ্ধে একাধিক হামলার পরও বাস্তবে কোনো বড় পরিবর্তন আসেনি।
তিনি আরও বলেন, নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে দুর্বল করা। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে যে সেই লক্ষ্য অর্জিত হয়নি। যদিও নেতানিয়াহু প্রকাশ্যে তা স্বীকার না করলেও বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে বলে মন্তব্য করেন তিনি।
গিডিয়ন লেভি সতর্ক করে বলেন, ইসরায়েলের কিছু কট্টর ডানপন্থী নেতা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে এককভাবে সামরিক অভিযান চালানোর আহ্বান জানাচ্ছেন, যা অত্যন্ত বিপজ্জনক। তার মতে, ইসরায়েল একা দীর্ঘমেয়াদে সংঘাত চালিয়ে যেতে সক্ষম নয় এবং এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা বাড়াতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার