
নেত্রকোণার মদন উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে Rapid Action Battalion (র্যাব)।
বুধবার (৬ মে) ভোররাতে ময়মনসিংহের Gouripur এলাকা থেকে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল তাকে আটক করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি জানান, ভোর আনুমানিক ৪টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয় এবং পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, আসামিকে হেফাজতে নেওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আদালতে পাঠানো হবে। সময় স্বল্পতা থাকলে পরদিন আদালতে সোপর্দ করা হতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে, বহুল আলোচিত এই মামলার প্রধান আসামি গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে দুপুরে র্যাব-১৪ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার