
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।
অন্যদিকে, চীনের তিব্বতে একই দুর্যোগে প্রাণ হারিয়েছেন আরও ২১ জন। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৪১ জন। ফলে গত ২৬ আগস্ট শুরু হওয়া এই ভয়াবহ দুর্যোগে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জনে। নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪।
নেপাল ও তিব্বতে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে। তাদের মধ্যে পর্বতারোহী এবং তিব্বতের কৈলাস-মানস সরোবরে যাওয়া তীর্থযাত্রীরাও রয়েছেন।
কৈলাস-মানস সরোবর হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হওয়ায় সেখানে বিভিন্ন দেশের বিপুলসংখ্যক তীর্থযাত্রী যাতায়াত করেন।
ভয়াবহ বন্যার স্রোতে নেপাল ও তিব্বত থেকে ভেসে যাওয়া মরদেহ ভারতের বিভিন্ন এলাকায়ও পৌঁছেছে। এখন পর্যন্ত ভারত থেকে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে এসব মরদেহ নেপাল বা তিব্বতের সরকারি মৃতের সংখ্যার সঙ্গে যুক্ত করা হয়নি।
সূত্র: এএফপি
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার