উদ্দেশ্যহীনভাবে আড্ডা দেওয়া, মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় এবং পড়াশোনা এড়িয়ে বাইরে ঘোরাঘুরির অভিযোগে স্কুল ও কলেজ পর্যায়ের ১৬ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ মে) রাত ৮টার দিকে শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ওয়ারুক বাজার এলাকা, ওয়ারুক রাহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পৌরসভার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের আশপাশে অবস্থানরত শিক্ষার্থীরা ছিল।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের বেলায় উদ্দেশ্যহীনভাবে আড্ডা ও অযথা বাইরে ঘোরাঘুরির কারণে শিক্ষার্থীদের আটক করা হয়। পরে সংশোধনের সুযোগ দিয়ে প্রথমবারের মতো তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার