ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী জনপ্রিয় সংগীতশিল্পীর বাড়িতে ভয়াবহ হত্যাকাণ্ড, স্ত্রী-কন্যাসহ নিহত ৪ এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারাল বাস, কালীগঞ্জে আহত ২০ পথচারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নিহত নারী কুয়াকাটা যাওয়ার পথে পুকুরে জাবির সাবেক শিক্ষার্থীদের বাস, আহত ১৫ মাতৃত্বকালীন ভাতা: মাসে ৮৫০ টাকা পাবেন যারা, আবেদন করবেন যেভাবে ৯ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত মিলল দুই শ্রমিক হরমুজ সংকটেও চীনের জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগেনি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পথচারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নিহত নারী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

যশোরের কেশবপুরে পথচারী এক নারীকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মাদ্রাসা ও এতিমখানা ভবনে ঢুকে পড়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম (৪৫) নামে ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের চালকের সহকারীও আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজের পর সকালে হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় যশোরগামী ‘স্টার ডিলাক্স পরিবহনের’ একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  জন্মাষ্টমীতে সম্প্রীতির বার্তা, ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার

নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে বাস

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে যাত্রীবিহীন বাসটি যশোরের দিকে যাচ্ছিল। মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে পৌঁছালে বাসটি সড়কের বাঁ পাশে থাকা রোকেয়া বেগমকে চাপা দেয়।

আরও পড়ুনঃ  জনবান্ধব সেবা নিশ্চিত করতে ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডান পাশে থাকা এতিমখানা ভবনের সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় বাসের চালকের সহকারী মানিক ফকির আহত হন। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান।

অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীরা

মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক গোলাম মোস্তফা জানান, বাসটি তাদের মাদ্রাসা ও এতিমখানার সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ভবনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

ঘটনার সময় মাদ্রাসায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী ছিল। তবে সৌভাগ্যক্রমে তাদের কেউ আহত হয়নি।

মরদেহ ময়নাতদন্তে

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসোনা খাতুন জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা

পথচারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নিহত নারী

আপডেটের সময়: ০৬:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরের কেশবপুরে পথচারী এক নারীকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মাদ্রাসা ও এতিমখানা ভবনে ঢুকে পড়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম (৪৫) নামে ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের চালকের সহকারীও আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজের পর সকালে হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় যশোরগামী ‘স্টার ডিলাক্স পরিবহনের’ একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ‘জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুইটা বিপরীতমুখী’