
এইচএসসি ২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র প্রশ্নপত্রে গুরুতর অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
মঙ্গলবার (১৪ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীনের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি পাওয়া গেছে। এর ফলে পরীক্ষার্থীরা পরীক্ষাকক্ষে মানসিক চাপের মুখে পড়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্ব পালনকালে এমন ত্রুটি পেশাগত দায়িত্বে অবহেলা এবং চরম দায়িত্বহীনতার পরিচয় বহন করে, যা শিক্ষা বোর্ডের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে।
নোটিশপ্রাপ্তদের তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে, কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না।
যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—
তাদের লিখিত ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার