ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন কাঠামো মেদ কমাতে কার্বোহাইড্রেট বাদ নয়, বেছে খান যেসব খাবার আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল তানভীরের নির্যাতনের অভিযোগ অস্বীকার, ‘ভিত্তিহীন’ বলল বগুড়া কারা কর্তৃপক্ষ অপ্রতিমকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচার, থানায় জিডি বাবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, অর্ধশতাধিককে হেফাজতে নিল পুলিশ ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি দামের নতুন সংকটের আশঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে তার বাড়িতে আগুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

রাজশাহীর বাঘা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে হাফিজুর রহমান নামে এক যুবককে মারধরের পর তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মারধরের সময় জানালা ভেঙে পালানোর চেষ্টা করলে টিনের আঘাতে তার ডান হাত গুরুতর জখম হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার কিশোরপুর হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাফিজুরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ  বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, ওই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাফিজুরের সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন চলছিল। শুক্রবার রাতে ওই নারীর ঘরে হাফিজুর অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে কয়েকজন সেখানে যান। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, মারধরের একপর্যায়ে হাফিজুর জানালা ভেঙে বের হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টিনের সঙ্গে ধাক্কা লেগে তার ডান হাতে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  স্বর্ণের নতুন দাম

এর কিছুক্ষণ পর হাফিজুরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভান। তবে আগুনে বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, এলাকাবাসীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। হাফিজুর রাজশাহী শহরের একটি ক্লিনিকে চাকরি করেন এবং মাঝেমধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন। শুক্রবার রাতে দুজনকে একই ঘরে অবস্থান করতে দেখার পরই ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ফিরছে গতি, অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর থেকে ওই প্রবাসীর স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে তার বাড়িতে আগুন

আপডেটের সময়: ০৬:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে হাফিজুর রহমান নামে এক যুবককে মারধরের পর তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মারধরের সময় জানালা ভেঙে পালানোর চেষ্টা করলে টিনের আঘাতে তার ডান হাত গুরুতর জখম হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার কিশোরপুর হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাফিজুরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ  স্বর্ণের নতুন দাম

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, ওই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাফিজুরের সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন চলছিল। শুক্রবার রাতে ওই নারীর ঘরে হাফিজুর অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে কয়েকজন সেখানে যান। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, মারধরের একপর্যায়ে হাফিজুর জানালা ভেঙে বের হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টিনের সঙ্গে ধাক্কা লেগে তার ডান হাতে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা

এর কিছুক্ষণ পর হাফিজুরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভান। তবে আগুনে বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, এলাকাবাসীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। হাফিজুর রাজশাহী শহরের একটি ক্লিনিকে চাকরি করেন এবং মাঝেমধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন। শুক্রবার রাতে দুজনকে একই ঘরে অবস্থান করতে দেখার পরই ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর