
পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী জানান, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে শহরকে ২০টি অঞ্চলে ভাগ করে একটি উদ্যোগ নিয়েছিলেন। ওই কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। এ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
প্রেসসচিব বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যেমন পরিচ্ছন্ন রাজনীতি করছেন, একই সঙ্গে আমাদের পারিবারিক-সামাজিক মূল্যবোধগুলো ফিরিয়ে আনতেও তিনি কাজ করছেন। একই সঙ্গে কীভাবে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।’
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ওয়াহাদু চৌধুরী এবং উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার