ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তানজিন তিশার জামিন ‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’ হাওরে জলাবদ্ধতা, ১৯৮ হেক্টর জমিতে আমন চাষ নিয়ে অনিশ্চয়তা গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে ‘পরীক্ষিত’ মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ ডেঙ্গুতে হাসপাতালে শ্বেতা তিওয়ারি, চিন্তায় ভক্তরা প্রশিক্ষণের সময় তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১০ পেট্রোল বোমা জ্বালানি সংকট নিয়ে নাহিদের ক্ষোভ, বেসরকারিকরণ বন্ধের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘পরীক্ষিত’ মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

  • arif
  • আপডেটের সময়: ০২:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ সময় দেখুন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বিএনপি তাদের ‘পরীক্ষিত’ মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তে কার্যত নিশ্চিত হয়ে গেছে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের মির্জা বাড়ির এ সন্তান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এই খবর জাতিকে জানান মির্জা ফখরুলেরই দীর্ঘদিনের সহযোদ্ধা রুহুল কবির রিজভী। যার কি না দলে মির্জা ফখরুলেরই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার কথা।

এই ঘোষণার সাথে ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী জানিয়ে দেন, মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন।

আরও পড়ুনঃ  চার বছর পর অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন লক্ষাধিক শিক্ষক-কর্মচারী

একইসাথে মন্ত্রিসভা থেকেও আজ তার পদত্যাগ করার কথা জানা যাচ্ছে। সেই সাথে জাতীয় সংসদ থেকেও। তিনি রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নামায় এই তিন পদই শুন্য হয়ে যাচ্ছে।

রাষ্ট্রপ্রধান হওয়ার লড়াইয়ে মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে লড়বেন তার এক সময়ের রাজনৈতিক সহকর্মী অলি আহমেদ বীর বিক্রমের সঙ্গে। বিএনপি ছেড়ে এলডিপি গঠন করা অলি আহমেদ এখন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গী। এই জোটই তাকে প্রার্থী করেছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন করার সুযোগ তৈরি করতে তারা প্রার্থী দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মির্জা ফখরুলের মনোনয়নপত্রও জমা দেওয়ার কথা।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট মনোনয়পত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট নিয়ে নাহিদের ক্ষোভ, বেসরকারিকরণ বন্ধের দাবি

এবার একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটাভুটির প্রয়োজন হবে। সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটাভুটিতে অংশ নেবেন।

যদিও বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। তাই তো আগেই বলেছি, বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণার সঙ্গেই কার্যত নিশ্চিত হয়ে গেছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়ে মির্জা ফখরুলই যাচ্ছেন বঙ্গভবনে।

আরও পড়ুনঃ  বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে পাস মাত্র ৮, ফেল ২৪

তবে, আনমনে হয়তো ঠাকুরগাঁওয়ের এ সন্তান কিছুটা ভাবছে, সিদ্ধান্তটা কি ঠিক হয়েছে? এখন আর নিজের এলাকায় গিয়েই পাড়া-পড়শির খোঁজ নেওয়ার সুযোগ অনেকটা বন্ধ হয়ে যাবে। কিংবা বাসায় যখন-তখন কাউকে ডেকে কবিতা পাঠের আসর। সবচেয়ে বড্ড মিস করবে, বিএনপিকে… দলটির দীর্ঘ দুর্দিনে অনেকটা ‘একাই’ শক্ত হাতে পাড়িয়ে দিয়েছেন উত্তাল রাজপথ। দলকে কতটা আগলে রাখতে পেরেছেন, তা তো দৃশ্যমান। সেই সাথে ইতিবাচক ভূমিকার জন্য নেতাকর্মীরাও তাকে ‘বাংলাদেশের মহাসচিব’ বলে সম্বোধন করতে শুরু করে। সেই দলের মহাসচিব পদ ছেড়ে যাওয়ার বিষয়টি কিঞ্চিৎ হলেও মির্জা ফখরুলকে ভাবতে বাধ্য করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

‘পরীক্ষিত’ মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

আপডেটের সময়: ০২:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বিএনপি তাদের ‘পরীক্ষিত’ মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তে কার্যত নিশ্চিত হয়ে গেছে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের মির্জা বাড়ির এ সন্তান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এই খবর জাতিকে জানান মির্জা ফখরুলেরই দীর্ঘদিনের সহযোদ্ধা রুহুল কবির রিজভী। যার কি না দলে মির্জা ফখরুলেরই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার কথা।

এই ঘোষণার সাথে ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী জানিয়ে দেন, মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট নিয়ে নাহিদের ক্ষোভ, বেসরকারিকরণ বন্ধের দাবি

একইসাথে মন্ত্রিসভা থেকেও আজ তার পদত্যাগ করার কথা জানা যাচ্ছে। সেই সাথে জাতীয় সংসদ থেকেও। তিনি রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নামায় এই তিন পদই শুন্য হয়ে যাচ্ছে।

রাষ্ট্রপ্রধান হওয়ার লড়াইয়ে মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে লড়বেন তার এক সময়ের রাজনৈতিক সহকর্মী অলি আহমেদ বীর বিক্রমের সঙ্গে। বিএনপি ছেড়ে এলডিপি গঠন করা অলি আহমেদ এখন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গী। এই জোটই তাকে প্রার্থী করেছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন করার সুযোগ তৈরি করতে তারা প্রার্থী দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মির্জা ফখরুলের মনোনয়নপত্রও জমা দেওয়ার কথা।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট মনোনয়পত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট।

আরও পড়ুনঃ  মিরসরাইয়ের আবাসিক হোটেলে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, স্ত্রী ও শিশুকন্যা উদ্ধার

এবার একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটাভুটির প্রয়োজন হবে। সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটাভুটিতে অংশ নেবেন।

যদিও বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। তাই তো আগেই বলেছি, বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণার সঙ্গেই কার্যত নিশ্চিত হয়ে গেছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়ে মির্জা ফখরুলই যাচ্ছেন বঙ্গভবনে।

আরও পড়ুনঃ  তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা