বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই নিয়োগে মোট ১ হাজার ৪৬০টি পদে (কমবেশি) জনবল নিয়োগ দেওয়া হবে।
পদের দায়িত্ব
মিটার রিডার কাম মেসেঞ্জার মূলত মাঠভিত্তিক একটি পদ। এ পদের কর্মীদের নির্ধারিত এলাকায় গিয়ে গ্রাহকদের বিদ্যুৎ মিটারের রিডিং সংগ্রহ করতে হবে এবং তা সঠিকভাবে রেকর্ড করে বিলিং ব্যবস্থায় জমা দিতে হবে।
এ ছাড়া দায়িত্বের মধ্যে রয়েছে—
এই কাজের জন্য প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকা বাধ্যতামূলক।
চাকরির বিবরণ
পদ: মিটার রিডার কাম মেসেঞ্জার
পদসংখ্যা: ১ হাজার ৪৬০টি (কমবেশি)
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সুন্দর হাতের লেখা, ভালো ব্যক্তিত্ব, সততা ও দায়িত্বশীলতার বিষয়গুলো বিবেচনা করা হবে।
প্রার্থীকে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং সংগ্রহ ও বিল বিতরণের মানসিকতা থাকতে হবে।
বেতন-ভাতা
মাসিক বেতন: ১৪ হাজার ৭০০ টাকা।
বয়সসীমা
১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি
২২৩ টাকা।
আবেদনের শেষ সময়
২১ জুলাই ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
বিশেষ নির্দেশনা
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা দিতে হবে।
এ ছাড়া ১৪ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা যথাযথভাবে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার