
র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, কোরবানির পশুবাহী যানবাহন যাতে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নেওয়া না হয়, সে বিষয়ে র্যাব বিশেষ নজরদারি চালাচ্ছে।
রোববার (২৪ মে) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি পশুর হাটগুলোতে কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।
র্যাব ডিজি আরও জানান, পশু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নগুলো নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় টহল বৃদ্ধি করেছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।
তিনি বলেন, ঈদের সময় নগদ লেনদেন বাড়ায় ছিনতাইয়ের ঝুঁকি থাকে, তাই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হাটে ক্রেতাদের সুবিধার জন্য কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে এবং জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার