
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দলটির হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল। ক্রিকেট উন্নয়নে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পাওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন বিভাগে কাজ করেছেন আমিনুল ইসলাম বুলবুল।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার