ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাকিস্তানে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বৈঠক ১১ জুলাই

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি সপ্তাহেই পাকিস্তানে এ বৈঠক আয়োজনের কথা রয়েছে। শনিবার (৪ জুলাই) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য এ বৈঠকের আয়োজক হবে পাকিস্তান। এতে দুই দেশের প্রতিনিধিদল অংশ নেবে।

আরও পড়ুনঃ  রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে জানানো হয়েছে, বৈঠকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, জব্দকৃত ইরানি সম্পদ এবং পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এছাড়া, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশটির প্রতিনিধিদলের চূড়ান্ত গঠন নির্ধারণ করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ

এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে সংঘাত নিরসনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। পরে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছিল।

আরও পড়ুনঃ  প্রবাসীদের স্বার্থ রক্ষায় ইউএইর সহযোগিতা চাইল বাংলাদেশ

এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন করেছেন। এসব বৈঠকে সমঝোতা স্মারক বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ দ্রুতই চূড়ান্ত করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

পাকিস্তানে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বৈঠক ১১ জুলাই

আপডেটের সময়: ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি সপ্তাহেই পাকিস্তানে এ বৈঠক আয়োজনের কথা রয়েছে। শনিবার (৪ জুলাই) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য এ বৈঠকের আয়োজক হবে পাকিস্তান। এতে দুই দেশের প্রতিনিধিদল অংশ নেবে।

আরও পড়ুনঃ  রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে জানানো হয়েছে, বৈঠকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, জব্দকৃত ইরানি সম্পদ এবং পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এছাড়া, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশটির প্রতিনিধিদলের চূড়ান্ত গঠন নির্ধারণ করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সংসদ ভবনের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে সংঘাত নিরসনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। পরে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছিল।

আরও পড়ুনঃ  ‘আমার বিরুদ্ধে ৯৮ মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’: আদালতে পলক