
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এলাকায় একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনীর প্রাথমিক ধারণা, এটি একটি আত্মঘাতী হামলা। হামলায় আত্মঘাতীর পাশাপাশি আরও কয়েকজন সহযোগী জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের শনাক্তে তল্লাশি ও তদন্ত চলছে।
সোয়াতের এক পুলিশ কর্মকর্তা জানান, থানায় প্রবেশের সময় এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় ওই ব্যক্তি শরীরে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে।
পাকিস্তান সরকার এ পরিস্থিতির জন্য আফগানিস্তানের তালেবান প্রশাসনকে দায়ী করে জঙ্গিগোষ্ঠীগুলোকে সহায়তার অভিযোগ তুলেছে। তবে তালেবান সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার