ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলা: কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত নবম পে স্কেল নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী, দ্রুত আসছে প্রজ্ঞাপন অবসরের পর মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার জেরে পাঁচজনের বিরুদ্ধে ফিফার অভিযোগ ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা, হবিগঞ্জের ঘটনার অভিযোগ তদন্তের দাবি অসংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টিবিদদের ভূমিকা জোরদারের তাগিদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১২ সময় দেখুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে আটজন সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) রাতে সংঘটিত এ হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চলছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ শিক্ষামন্ত্রীর, দাবি মেনে কর্মসূচি প্রত্যাহার

জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানিয়েছেন, হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এর কয়েক দিন আগেই একই প্রদেশের টাঙ্ক জেলায় আরেকটি পুলিশ চেকপোস্টে হামলায় সেনা সদস্য, পুলিশ ও সরকারি কর্মকর্তাসহ ১৫ জন নিহত হন। ওই ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে ১২ জন হামলাকারী নিহত হওয়ার দাবি করা হয়।

আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভাইরাল সোনাক্ষীর ভিডিও, ‘জেন জি’কে জানালেন স্যালুট

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে সশস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান বরাবরই আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুনঃ  অস্ত্র সংকটে ইরানে হামলা স্থগিত? যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ঘিরে ভিন্ন তথ্য

এদিকে, সীমান্ত পরিস্থিতিকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনাও বাড়ছে। পাকিস্তানের দাবি, তারা আফগান ভূখণ্ডে সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। অন্যদিকে, তালেবান প্রশাসন ও জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুন মাসে পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের একটি হামলায় কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী

আপডেটের সময়: ০২:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে আটজন সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) রাতে সংঘটিত এ হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চলছে।

আরও পড়ুনঃ  অস্ত্র সংকটে ইরানে হামলা স্থগিত? যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ঘিরে ভিন্ন তথ্য

জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানিয়েছেন, হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এর কয়েক দিন আগেই একই প্রদেশের টাঙ্ক জেলায় আরেকটি পুলিশ চেকপোস্টে হামলায় সেনা সদস্য, পুলিশ ও সরকারি কর্মকর্তাসহ ১৫ জন নিহত হন। ওই ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে ১২ জন হামলাকারী নিহত হওয়ার দাবি করা হয়।

আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভাইরাল সোনাক্ষীর ভিডিও, ‘জেন জি’কে জানালেন স্যালুট

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে সশস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান বরাবরই আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুনঃ  ১৫ দিনে ২০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের