কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকার পাশাপাশি নানা মনোবাসনার চিঠি জমা পড়ে। এবার দানবাক্স খুলে পাওয়া গেছে এক ব্যতিক্রমী চিঠি, যেখানে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের স্বপ্ন প্রকাশ করেছেন এক অজ্ঞাত ফুটবলপ্রেমী।
শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এতে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদের দ্বিতীয় তলায় দানের অর্থ গণনার সময় চিঠিটি উদ্ধার করা হয়।
চিঠিতে লেখা ছিল, ‘হে আল্লাহ, আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমার প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বকাপের মঞ্চে উড়ুক এবং কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হোক। আমাদের দেশে ফুটবলের উন্নতি দিন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন।’
এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খোলার সময় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইশতিয়াক ইমনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্স খোলা ও অর্থ গণনার কার্যক্রম পরিচালিত হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার