
সরকার পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন দায়িত্বে আবু আশ্রাফ পাবনা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এছাড়া বদলি হওয়া অন্য কর্মকর্তাদেরও পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার