
উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদনের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এতে দেশটির পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) দেশটির একটি অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন কিম জং উন।
এ সময় পারমাণবিক অস্ত্র উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সফরের ছবিতে কিমকে কর্মকর্তাদের সঙ্গে গবেষণা কেন্দ্রের বিভিন্ন অংশ পরিদর্শন করতে দেখা যায়।
বিশ্লেষকদের ধারণা, প্রকাশিত ছবিগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত গ্যাস সেন্ট্রিফিউজ এবং ছোট আকারের কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের উপস্থিতি রয়েছে। এসব স্থাপনা ও সরঞ্জাম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
পরিদর্শনকালে কিম জং উন দাবি করেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে পারমাণবিক শক্তি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার