ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ভুল, দুঃখ প্রকাশ করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ১৬ আগস্ট চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, চার বছরে সুবিধার আওতায় ১ কোটি ৬০ লাখ পরিবার ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, চার বছরে সুবিধা পাবেন ১ কোটি ৬০ লাখ পরিবার জনগণের দাবি জানাতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সিদ্ধান্ত সৌদি সরকারের বর্ষায় রান্নাঘরের এই ভুলগুলো বাড়াতে পারে পেটের অসুখের ঝুঁকি শেখ হাসিনার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের অনেকে দেশের বাইরে শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, শিগগির আসছে তফসিল ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ নেতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পারিবারিক বিরোধের জেরে কন্যাসন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-মেয়ে

মানসিক চাপে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

ঝালকাঠির নলছিটিতে পারিবারিক বিরোধ ও মানসিক চাপে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় অল্প সময়ের মধ্যেই মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় ঘটে।

আরও পড়ুনঃ  ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা পরিদর্শনে মার্কিন নৌবহর প্রধান

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়া নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি উপজেলার হারিকেলি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট এলাকায় তিনি হঠাৎ করে পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান এবং মা-মেয়েকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

লাকি আক্তার জানান, সম্প্রতি তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর থেকে সাবেক স্বামী মেয়েকে নিজের কাছে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছিলেন। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং হতাশার বশবর্তী হয়ে এমন সিদ্ধান্ত নেন। তবে তার সাবেক স্বামী এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, কয়েক মাস ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না এবং কেন এমন ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে মা ও শিশু দুজনই নিরাপদ আছেন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুণের লক্ষ্য সরকারের

এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সচেতন মহলের মতে, পারিবারিক বিরোধ ও মানসিক সংকটের সময় যথাযথ পারিবারিক ও সামাজিক সহায়তা পেলে এমন মর্মান্তিক পরিস্থিতি অনেক ক্ষেত্রে এড়ানো সম্ভব।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ভুল, দুঃখ প্রকাশ করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

পারিবারিক বিরোধের জেরে কন্যাসন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-মেয়ে

আপডেটের সময়: ০৩:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মানসিক চাপে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

ঝালকাঠির নলছিটিতে পারিবারিক বিরোধ ও মানসিক চাপে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় অল্প সময়ের মধ্যেই মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় ঘটে।

আরও পড়ুনঃ  এলএনজি সরবরাহ কমে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক ও শিল্পখাত

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়া নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি উপজেলার হারিকেলি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট এলাকায় তিনি হঠাৎ করে পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান এবং মা-মেয়েকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

লাকি আক্তার জানান, সম্প্রতি তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর থেকে সাবেক স্বামী মেয়েকে নিজের কাছে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছিলেন। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং হতাশার বশবর্তী হয়ে এমন সিদ্ধান্ত নেন। তবে তার সাবেক স্বামী এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, কয়েক মাস ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না এবং কেন এমন ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ভুল, দুঃখ প্রকাশ করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়