
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই বদলি আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ২ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার, সিআইডির ফারহানা আফরোজ জেমি, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ আরও কয়েকজন।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমান, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়া লতিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তাদেরও বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক কার্যক্রম ও জনস্বার্থের কথা বিবেচনায় এসব বদলি করা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার