পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সীমান্তে ‘পুশইন’ ঘটনার আশঙ্কা দেখা দিলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবনে সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে।
তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং পশ্চিমবঙ্গ-এর নতুন সরকারের অবস্থানের ওপর তা নির্ভর করবে।
এছাড়া তিনি জানান, আগামী জুন মাসে তারেক রহমান বন্ধুপ্রতিম দেশ চীন অথবা ভারত সফরে যেতে পারেন। সম্ভাব্য এ সফরে তিস্তা মহাপরিকল্পনাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদকের নাম 




















