
দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হায়দ্রাবাদের একটি আদালত। ২০২৪ সালের ডিসেম্বরে তার বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ার শো চলাকালে ঘটে যাওয়া বিশৃঙ্খলায় এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে এই নির্দেশ দেওয়া হয়।
আগামী সোমবার আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি হায়দ্রাবাদ পুলিশ ওই ঘটনায় তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। তদন্তে বলা হয়, অভিনেতা প্রেক্ষাগৃহে উপস্থিত থাকবেন—এমন তথ্য জানার পরও থিয়েটার কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়নি।
চার্জশিটে আল্লু অর্জুন ছাড়াও তার ব্যক্তিগত ব্যবস্থাপক, টিম সদস্য, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই আদালত তাদের তলব করেছে।
এর আগে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হলেও পরে তেলেঙ্গানা হাইকোর্ট তাকে জামিন দেন। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এক রাত পুলিশি হেফাজতে থাকতে হয়েছিল।
ঘটনাটি ঘটে ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারের সময়। প্রিয় তারকাকে দেখতে হাজারো ভক্তের ভিড়ে হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে রেবতী নামের এক নারী নিহত হন। গুরুতর আহত হয় তার ৯ বছর বয়সী সন্তান।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার