ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ভুল, দুঃখ প্রকাশ করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ১৬ আগস্ট চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, চার বছরে সুবিধার আওতায় ১ কোটি ৬০ লাখ পরিবার ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, চার বছরে সুবিধা পাবেন ১ কোটি ৬০ লাখ পরিবার জনগণের দাবি জানাতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সিদ্ধান্ত সৌদি সরকারের বর্ষায় রান্নাঘরের এই ভুলগুলো বাড়াতে পারে পেটের অসুখের ঝুঁকি শেখ হাসিনার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের অনেকে দেশের বাইরে শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, শিগগির আসছে তফসিল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রপতি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং যানজট নিরসনে আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত

তিনি আরও বলেন, নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি যুব ও নারীদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাষ্ট্রপতি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় নিয়োজিত যেকোনো বাহিনীর সফলতা নির্ভর করে তাদের পেশাদারিত্ব ও শৃঙ্খলাবোধের ওপর। তিনি আশা প্রকাশ করেন, বাহিনীর সদস্যরা ভবিষ্যতেও সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।

আরও পড়ুনঃ  বেনজীরের জামিন বাতিলে উদ্যোগ সরকারের

তিনি ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর সব স্তরের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদ আনসার সদস্যসহ দায়িত্ব পালনকালে আত্মত্যাগকারী সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

রাষ্ট্রপতি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গ্রামীণ নিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি আশা করেন, আধুনিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার পথচলায় বাহিনীটি বিশ্বস্ত সহযাত্রী হিসেবে কাজ করে যাবে।

সবশেষে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং জাতীয় সমাবেশ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

আপডেটের সময়: ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রপতি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং যানজট নিরসনে আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  শতবর্ষে না ফেরার দেশে সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ. আর. খান

তিনি আরও বলেন, নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি যুব ও নারীদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাষ্ট্রপতি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় নিয়োজিত যেকোনো বাহিনীর সফলতা নির্ভর করে তাদের পেশাদারিত্ব ও শৃঙ্খলাবোধের ওপর। তিনি আশা প্রকাশ করেন, বাহিনীর সদস্যরা ভবিষ্যতেও সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

তিনি ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর সব স্তরের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদ আনসার সদস্যসহ দায়িত্ব পালনকালে আত্মত্যাগকারী সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুনঃ  ভিসা প্রতারণা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা