ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন জটিলতা, ভেটিংয়ে আটকে আছে প্রজ্ঞাপন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

মন্ত্রিসভায় অনুমোদনের পরও নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হলেও ১০ দিন পেরিয়ে গেলেও তা প্রকাশিত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন পে-স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। পাশাপাশি কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

কেন আটকে আছে গেজেট?

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। ওই দিন মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের অতিরিক্ত টাকা তদন্তের দাবি ধর্মমন্ত্রীর

মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে খসড়া যাচাই, আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

তবে এ প্রক্রিয়ার মধ্যেই কিছু জটিলতা সামনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

জুডিশিয়ারি সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা

অর্থ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতা দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে অর্থ বিভাগ শেষ পর্যন্ত সেই দাবিতে সম্মতি দেয়নি।

আরও পড়ুনঃ  র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাস

তার ভাষ্য অনুযায়ী, বিষয়টির পূর্ণাঙ্গ সমাধান ছাড়াই মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন ও ঘোষণা করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট জটিলতা নিরসন না করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকাশ্যে বিস্তারিত কোনো বক্তব্য দিচ্ছেন না। ফলে গেজেট প্রকাশে বিলম্বের প্রকৃত কারণ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

গেজেটের অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা

নতুন বেতন কাঠামোতে মূল বেতন কত নির্ধারণ করা হয়েছে, কোন ভাতা কখন থেকে কার্যকর হবে এবং বকেয়া অর্থ কীভাবে হিসাব করা হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুনঃ  ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গেজেট প্রকাশের আগে বিভিন্ন খসড়া বা গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে চূড়ান্ত বেতন-ভাতা নির্ধারণের সুযোগ নেই। তাই নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও আর্থিক হিসাবের জন্য সরকারি প্রজ্ঞাপন প্রকাশই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুত গেজেট প্রকাশের প্রত্যাশা থাকলেও ভেটিং ও সংশ্লিষ্ট কিছু জটিলতার কারণে সেই প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অপেক্ষা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন জটিলতা, ভেটিংয়ে আটকে আছে প্রজ্ঞাপন

আপডেটের সময়: ১০:২৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রিসভায় অনুমোদনের পরও নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হলেও ১০ দিন পেরিয়ে গেলেও তা প্রকাশিত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন পে-স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। পাশাপাশি কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

কেন আটকে আছে গেজেট?

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। ওই দিন মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  প্রাণ-আরএফএলে ম্যানেজার পদে চাকরি, নিয়োগ ৫ জন

মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে খসড়া যাচাই, আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

তবে এ প্রক্রিয়ার মধ্যেই কিছু জটিলতা সামনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

জুডিশিয়ারি সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা

অর্থ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতা দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে অর্থ বিভাগ শেষ পর্যন্ত সেই দাবিতে সম্মতি দেয়নি।

আরও পড়ুনঃ  ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন

তার ভাষ্য অনুযায়ী, বিষয়টির পূর্ণাঙ্গ সমাধান ছাড়াই মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন ও ঘোষণা করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট জটিলতা নিরসন না করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকাশ্যে বিস্তারিত কোনো বক্তব্য দিচ্ছেন না। ফলে গেজেট প্রকাশে বিলম্বের প্রকৃত কারণ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

গেজেটের অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা

নতুন বেতন কাঠামোতে মূল বেতন কত নির্ধারণ করা হয়েছে, কোন ভাতা কখন থেকে কার্যকর হবে এবং বকেয়া অর্থ কীভাবে হিসাব করা হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুনঃ  শ্রীলংকার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ রপ্তানির নতুন সম্ভাবনা