নওগাঁর পোরশা উপজেলার ২নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে সংশ্লিষ্ট ইউপি মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা সভায় সভাপতিত্ব করেন ১নং প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম। বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার হোসেন সোহাগ।
প্রস্তাবিত বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৭৭৩ টাকা। অন্যদিকে বিভিন্ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৬ হাজার ৯৪৬ টাকা। এতে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮২৭ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্যানেল ইউপি সদস্য আনিসুর রহমান, আমিনুল ইসলাম, খলিলুর রহমান, মইনুল ইসলাম, তারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার