
নেত্রকোনার মদন পৌরসভা কার্যালয়ে দীর্ঘদিন ধরে শত শত ডাস্টবিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা এবং পৌর ভবনের বেহাল পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ওই আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নিজের নির্বাচনি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন লুৎফুজ্জামান বাবর। এর অংশ হিসেবে মদন পৌরসভা কার্যালয় পরিদর্শনে যান তিনি।
পৌর ভবনে স্তূপ করে রাখা শত শত ডাস্টবিন দেখে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এগুলো কবে আনা হয়েছে জানতে চান বাবর। কর্মকর্তা জানান, ২০২৪ সালে ডাস্টবিনগুলো পৌরসভায় পৌঁছেছিল।
এ কথা শুনে ক্ষোভ প্রকাশ করে বাবর জানতে চান, সরকার পরিবর্তনেরও দুই বছর পার হয়ে গেলেও ডাস্টবিনগুলো মানুষের ব্যবহারের জন্য দেওয়া হয়নি কেন। তিনি প্রশ্ন করেন, ‘দুই-আড়াই বছর ধরে কেন এভাবে ফেলে রেখেছেন? আপনার সমস্যাটা ঠিক কোথায়?’
পরিদর্শনের সময় পৌরসভার একটি কক্ষে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকতে দেখেও অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে ভবনের এমন বেহাল দশার কারণ এবং তাঁর দায়িত্ব পালনের বিষয়ে জবাবদিহি চান তিনি।
পরে মদন ও মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভা করেন বাবর। সভায় বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের প্রশ্ন করেন এবং উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে নিজের মায়ের স্মৃতিতে গড়ে ওঠা হাওর অঞ্চলের নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জুবায়দা রহমান ডিগ্রি কলেজ’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বাবর। এ সময় স্থানীয় শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
হাওরের ইজারা ব্যবস্থা নিয়ে বাবর বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি বিষয়। ধীরস্থির ও পরিকল্পিতভাবে সমস্যাগুলোর সমাধান করা হবে।
এ ছাড়া সড়কে যেকোনো ধরনের চাঁদাবাজি ও অনিয়ম কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দেন তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার