
দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়নে ইতিমধ্যে দেশব্যাপী জরিপ ও সমীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে সিদ্ধান্ত প্রস্তাব ও সংশোধনীর ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
এদিন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম তার নির্বাচনী এলাকায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। একই দাবিতে আরও কয়েকজন সংসদ সদস্য বক্তব্য দেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও নেত্রকোনার কলমাকান্দায় মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নারী শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
দেশে মহিলা কলেজের বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, বিভিন্ন উপজেলায় বর্তমানে মোট ১১১টি মহিলা কলেজ রয়েছে। এর মধ্যে ৬৪টি জেলায় একটি করে মহিলা কলেজ রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে জরিপ চালানো হচ্ছে। কোন কোন উপজেলায় মহিলা কলেজ রয়েছে, সেগুলোর অবস্থান এবং যেসব উপজেলায় নেই, সেখানে কোথায় নতুন কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন—এসব বিষয় যাচাই করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, যেসব উপজেলায় ইতিমধ্যে মহিলা কলেজ রয়েছে, সেগুলো বহাল থাকবে। আর যেসব উপজেলায় নেই, সেখানে নতুন করে কলেজ প্রতিষ্ঠা করা হবে। এ বিষয়ে জরিপ ও সমীক্ষার প্রতিবেদন প্রস্তুত করে শিগগিরই প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
এ পরিকল্পনার কথা জানিয়ে সংসদে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার