
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা নতুন নয়। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বক্তব্য—বিভিন্ন বিষয়েই প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের একটি ছবির সঙ্গে ফেসবুকে ইংরেজিতে একটি বার্তা প্রকাশ করেন প্রভা।
বার্তাটির বাংলা অর্থ হলো, ‘যিনি কোনো ঘটনার গল্প বলেন, বেশিরভাগ সময় তিনিই নিজের পক্ষটি তুলে ধরেন। মানুষের যদি সাধারণ বুদ্ধি থাকে, তাহলে তাদের ভাবা উচিত, প্রতিটি ঘটনারই দুটি দিক রয়েছে।’
তবে পোস্টটিতে কোনো নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তির কথা উল্লেখ করেননি অভিনেত্রী।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার